গাজীপুরে কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার; আটক ২
কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ দুই মাদককারবারিকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর সদর থানাধীন টেক কাথোরা বাঁশ বাড়ী এলাকায় জিএমপি'র ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদককারবারি মোশাররফ হোসেনের বাড়ির উঠানে থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ উক্ত বাড়ির মালিক মোশাররফ ও সোহাগ খান নামে দুজনকে আটক করেছে বলে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা বিভাগ এ তথ্য জানান।
উদ্ধারকৃত ক্ষুদ্র ক্ষুদ্র চিনি সদৃশ মিথাইল অ্যাস্ফিটামিন যুক্ত মাদকদ্রব্য আইস মাদকদ্রব্য চোরাচালান চক্রের নিকট হইতে টেকনাফ ও উখিয়া এলাকা হইতে সংগ্রহ করে আটককৃত দুজন বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
তাদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান জিএমপি ডিবি ডিসি মুহাম্মদ কামাল হোসেন। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসের বাজার মূল্য এক কোটি টাকা।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied