ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জুনে ১০ কোটি টিকা আনছে সেরাম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২১ সকাল ৯:৪৯

করোনা পরিস্থিতিতে টিকা নিয়ে ভারতে আকাল অবস্থা। দেশটির এই সংকটকালে আগামী জুন মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার (কোভিশিল্ড) ১০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে সেরাম ইনস্টিটিউট। ভারত সরকারকে এক চিঠিতে সেরাম এ কথা জানায়।

চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুনে আমরা ৯ থেকে ১০ কোটি ডোজ কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ করতে পারব। মে মাসে আমাদের সক্ষমতা ছিল সাড়ে ছয় কোটি ডোজ।’

চিঠিতে সেরাম ইনস্টিটিউটের গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স পরিচালক প্রকাশ কুমার ‘মূল্যবান নির্দেশনা ও ক্রমাগত সমর্থনের’ জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি বলেছেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিড-১৯ থেকে দেশ এবং বিশ্বের নাগরিকদের সুরক্ষা সম্পর্কে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ভারতে পর্যাপ্ত ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেক রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দেশটিতে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার পাশাপাশি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকার প্রয়োগ চলছে। এ ছাড়া দেশটিতে রাশিয়ার স্পুতনিক-ভি টিকাটিও জরুরি ব্যবহারের জন্য নিয়ন্ত্রকদের অনুমোদন পেয়েছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের