দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পটুয়াখালীর দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকী গ্রামের নিজ বাড়িতে আজ রবিবার সকাল ৯টায় বার্ধ্যক্য জনিত কারণে তিনি মারা যান।
মরহুমের জানাজার নামাজ বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় বিউগল বাজিয়ে গার্ড-অফ- অনার জানান দুমকী থানা পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ।
দুমকী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শুশীল সমাজের ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ জানাজার নামাজে শরিক হন।উল্লেখ্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। ৮০ বছর বয়সে তিনি স্ত্রী,তিন পুত্র ও তিন কন্যা রেখে মৃত্যু বরণ করেন। তিনি দুমকী উপজেলা আ'লীগ দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের পিতা।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied