প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে কৃষক লীগের নেতাকর্মীরা বদ্ধপরিকর
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি কার্যক্রম। করোনার টিকা প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন কমিটির কাজে উৎসাহ ও মনিটরিং করার লক্ষ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে ইউনিয়ন টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। আজ শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে টিকা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিটি টিকা কেন্দ্রে কৃষক লীগের টিকা মনিটরিং কমিটি টিকা প্রদানে উদ্বুদ্ধ করাসহ টিকা প্রদানে মানুষকে সহযোগিতা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছে। দেশের যেকোন সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করতে শতভাগ বদ্ধপরিকর কৃষক লীগের সকল নেতাকর্মী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা যুদ্ধে জয়ী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা অধ্যক্ষ গোলসান আরা, সদস্য আক্তারুজ্জামান শিপন, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এমএ হানিফসহ কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত