ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে ভিডব্লিউবি কর্মসূচি'র ৯৫ বস্তা চাল আটক


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ১:১৬
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ৯৫ বস্তায় ২ হাজার ৮৫০ কেজি চাল আটক করেছে উপজেলা প্রশাসন।
 
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল মিয়ার বাড়ি থেকে এ চাল আটক করা হয়। 
 
দরিদ্র নারীদের জন্যে সরকারের দেওয়া ভিডব্লিউবি কর্মসূচি'র চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের পর কয়েকজন মিলে কিনে বাড়িতে মজুত করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পেয়ে চালের বস্তা আটক করে থানায় নিয়ে আসা হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বেশিরভাগ উপকারভোগী ভিডব্লিউবি'র চাল পেয়ে ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ভিডব্লিউবি কর্মসূচি'র ৯৫ বস্তা চাল আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার