ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে সচেতনতামুলক সভা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ১:২৬
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের সহযোগিতায় এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং এর বিরুদ্ধে  সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায়  বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা  কাদেরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। 
 
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। এসময় তিনি বলেন, জঙ্গীবাদ কখনো সঠিক পন্থা হতে পারে না,  প্রত্যেক ধর্মে শান্তির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা হলো জাতির ভবিষ্যৎ কান্ডারী, তাই শিক্ষার্থীরা অবশ্যই জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও সন্ত্রাস  হতে অবশ্যই দূরে থাকবে। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। 
 
সচেতনামূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন, ওসি( তদন্ত) নূরে আলম,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খোরশেদুল আলম কাদেরী এবং  কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত। সভায় শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং থানা পুলিশ এর সদস্যরা  উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা