ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য জেলায় শ্রেষ্ঠ ভেদরগঞ্জের ইউএনও


ইয়ামিন কাদের নিলয়, ভেদরগঞ্জ photo ইয়ামিন কাদের নিলয়, ভেদরগঞ্জ
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ১:৩৫
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হয়েছেন।
১৭ সেপ্টেম্বর রোববার জেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মার যৌথ স্বাক্ষরে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল্লাহ আল মামুনের নাম ঘোষণা করা হয়।
আব্দুল্লাহ আল মামুন এক বছরে এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুদের খেলাধুলা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, কাব স্কাউট গঠন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে নেয়া, পুষ্টিহীন মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হন।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ, ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার ক্লাব গঠন, সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার, শিক্ষার্থীদের সাঁতার বিষয়ে সচেতনতামূলক সভা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কর্মসূচি গ্রহণ করে দ্রুত বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ মে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন