ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে চেক বিতরণ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ২:৫

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক জনিত প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগাক্রান্তদের চিকিৎসার্থে ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল (ভার্ড কামাল), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু, থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত আর্থিক সহায়তার আওতায় জটিল রোগে আক্রান্ত রোগীদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৪৬ জনকে মোট ২৩ লাখ টাকার চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত