ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে আলু বিক্রি তিন ব্যবসায়ীকে জরিমানা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ৪:৮

 নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ও রসিদ না থাকায় তিন আলু ব্যবসায়ীকে জরিমানা করেছে ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার আনন্দবাজারে অভিযান পরিচালিত হয়।এ সময় নানা অসংগতি থাকায় তাদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- আনোয়ারা এন্টারপ্রাইজ, মেসার্স ফজলুল হক, তামান্না বাণিজ্যিক কার্যালয়।অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার আলু, পেঁয়াজ এবং ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে।এ সময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় আনোয়ারা এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স ফজলুল হককে দুই হাজার টাকা এবং রসিদ না থাকায় তামান্না বাণিজ্যিক কার্যালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সব ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। কেউ যাতে অসাধু উদ্দেশ্যে নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন