চুয়েটের সাথে বিটাকের শিল্প ও প্রযুক্তি বিনিময় সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল অনুষদের সাথে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার (বিটাক) এর টুলস অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (টিটিআই)-এর একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিতিতে সমঝোতা স্মারক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিটাক পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন। উক্ত সমঝোতা স্মারকে চুয়েটের পক্ষে যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং বিটাকের পক্ষে পরিচালক (পরিকল্পনা) ড. মো. জালাল উদ্দিন পি.ইঞ্জ. স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। চুক্তিতে সাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ এবং বিটাকের পক্ষে টিটিআই-এর অতিরিক্ত পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও বিটাকের অতিরিক্ত পরিচালক পবিত্র কুমার কবিরাজ স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী সমন্বয় (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মোহাম্মদ জোবায়ের হোসেন। চুক্তির আওতায় আগামী পাঁচ বছর চুয়েটের যন্ত্রকৌশল অনুষদভুক্ত তিনটি বিভাগ ও বিটাকের টিটিআই প্রতিষ্ঠান দুটি যৌথভাবে গবেষণা ও উন্নয়ন (R&D), ইনোভেশন ও প্রযুক্তি বিনিময়, শিল্প সমস্যা সমাধানে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, উৎপাদন কার্যক্রমে প্রযুক্তির প্রয়োগ, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রভৃতি সুবিধা লাভ করবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার