ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

উপজেলা আ.লীগ সভাপতি-সম্পাদকের অনুপস্থিতিতে নাগরপুরে কৃষি মন্ত্রীর জনসভা অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৮-৯-২০২৩ বিকাল ৫:১৮
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. মো: আব্দুর রাজ্জাক এর জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গনে কৃষি মন্ত্রী, স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটু সহ টাঙ্গাইল জেলার সকল সংসদ সদস্য ও জেলা আ.লীগ সভাপতি-সম্পাদকের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার মঞ্চে ব্যানারে সভাপতিত্ব ও সঞ্চালনায় যথাক্রমে নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলী'র নাম থাকলেও তারা উপস্থিত হয়নি। এর আগে উক্ত জনসভা সফল করার জন্য অনুষ্ঠিত আ.লীগের প্রস্তুতি সভায় উল্লেখিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন না।
 
এ বিষয়ে নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং সাধারণ সম্পাদক মো. কুদরত আলী মুঠোফোনে জানায়, অসুস্থতার কারণে তিনি ছুটিতে আছে। এ বিষয়ে মন্তব্য করতে তিনি অনিচ্ছুক।
 
এদিকে, ১৭ তারিখ অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি'র বক্তব্যে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কে জনপ্রতিনিধি হবে এটি মূল্যায়নের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আমরা তাকে সহযোগিতা করি। এমপি নির্বাচন করার জন্য বা নির্বাচনকে সামনে রেখে যারা রাজনীতি করেন তাদেরকে আমি হুশিয়ার করতে চাই! আ.লীগের রাজনীতি করতে হলে এর আদর্শকে ধারণ করতে হবে। সামান্য একটা জনসভায় যদি আপনি মনে করেন আপনার মনোনয়ন আসবে না এবং সেই জনসভায় আসবেন না, এটি হতে পারে না।
 
উল্লেখ্য, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এছাড়াও এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, আতাউর রহমান খান এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, খান আহমেদ শুভ এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন।

এমএসএম / এমএসএম

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা

মুরাদনগর পরীক্ষা কেন্দ্র ছাত্রদল নেতৃবৃন্দ, পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ

সংরক্ষিত নারী আসনে বড়লেখা থেকে প্রথম মনোনয়ন পেলেন জহরত আদিব

কুমিল্লা বোর্ডে এসএসসি পরিক্ষায় ছাত্রদের ছাড়িয়ে ছাত্রী ২৯ হাজার বেশি

মানিকগঞ্জে আকস্মিক পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন

পুরস্কার যখন দুর্নীতির ঢাল:অপকর্ম ঢাকতে নতুন কৌশল সুপারভাইজার থেকে জেলার প্রশাসনিক কর্মকর্তা