জবির বাসে শিক্ষার্থীদের অগ্রিম সিট দখলে নিষেধাজ্ঞা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের বাসে কমিটি গঠন ও সিট দখলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা কে কোথায় বসবে তার জন্য নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে।রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রুপালী) রং-এর সকল একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সকল আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সকল আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রং-এর দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে ও উপর তলায় ছাত্ররা অবস্থান করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোন আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোন সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোন কমিটি গঠন করা যাবে না।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied