ধামইরহাটে বিচারাধীন জমি জবরদখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা
নওগাঁর ধামইরহাটে বিচারাধীন জমির জবরদখল ও স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার বেনিদুয়ার (হরিতকিডাঙ্গা) মৌজায় ফজলুর রহমানের ভোগ দখলে থাকা ১৬১ নং খতিয়ানে ৬১৪নং দাগের সাড়ে ৮ শতক জমি প্রতিপক্ষের দ্বারা জবর দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফজলুর রহমান বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায় নজরুল ইসলাম ওরফে অজলুর স্ত্রী রুমা বেগম বাদী হয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত বিবাদী ফজলুর রহমানের পক্ষে রায় দেন। ওই রায়ের বিপক্ষে রুমা বেগম পুনরায় আপিল করেন। আপিল মামলার রায় রুমা বেগমের পক্ষে হয়। ওই মামলার বিরুদ্ধে ফজলুর রহমান মহামান্য হাইকোর্টে আপিল করেন। মহামান্য হাইকোর্ট উক্ত আপিল মামলার ছয় মাসের স্থিতি অবস্থা প্রদান করেন বলে ফজলুর রহমান দাবি করেন। স্থিতি অবস্থা রাখার নির্দেশ থাকা সত্ত্বেও রুমা বেগম ও তার স্বামী রেজাউল করিম ওরফে ফজলু নির্দেশ অমান্য করে আইনের চোখকে ফাঁকি দিয়ে উক্ত জমিতে জোরপূর্বক জবরদখল ঘর নির্মাণের চেষ্টা করিতেছে বলে ফজলুর রহমান ধামইরহাট থানায় অভিযোগ করেন। রুমা বেগমের স্বামী রেজাউল করিম ওরফে ওজলুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের জমি, আদালতের রায় আমাদের পক্ষে হয়েছে। অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত ধামইরহাট থানার এ এস আই শাহাজান আলী জানান হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অভিযুক্ত জমিতে শান্তি শৃঙ্খলা ও স্থিতি অবস্থা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে নোটিশ দ্বারা অবহিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার