ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি গ্রেফতার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৩ দুপুর ৩:৪৩

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমনকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত সাংবাদিকদের জানান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর সুমন গত সোমবার সন্ধ্যায় কুরপাড় মাস্টার বাড়ী জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। 
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, নেত্রকোনা মডেল থানার গত ১৯ আগস্ট বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিষ্ফোরক উপাদানাবলী আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনকে ব্যহত করতে ও বর্তমান সরকারের নীল নক্সা বাস্তবায়ন করতেই পুলিশ সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমনকে নিঃশর্ত মুক্তি দানের দাবী জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ