আল ইসলামের ৪ সদস্য গ্রেফতারের ঘটনায় ঠাকুরগাঁওয়ে মামলা
সদর উপজেলার মোহাম্মদপুরে র্যাবের অভিযানে আনসার আল ইসলাম নামে জঙ্গী সংগঠনের সক্রিয় সদস্য মো: ইয়াশীন আলী (১৭) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরও ৩ জনকে গ্রেফতার করে র্যাব-১৩ এর একটি টিম। শনিবার সিপিসি-২ নীলফামারী, রংপুর র্যাব-১৩ এর ডিএডি মো: হাফিজুর রহমান বাদী হয়ে মো: ইয়াশীন আলীসহ ৮ জনের নাম উল্লেখ করে ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, র্যাব-১৩ এর ডিএডি মো: হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম ঠাকুরগাঁওয়ে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টিমটি জানতে পারে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পূর্বপাড়ার মো: মহসীন আলীর ছেলে মো: ইয়াশীন আলী (১৭) এর বাড়িতে জঙ্গিরা নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে র্যাব-১৩ এর টিমটি ঘটনাস্থলে পৌছালে বৈঠকের মানুষজন পালিয়ে যায়। এ সময় ইয়াশীন আলীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। এছাড়াও সে স্বীকার করে যে, সে স্মার্ট ফোনের মাধ্যমে টেলিগ্রাম এ্যাপস ব্যবহার করে “আনসার ঘাজোয়াতুল হিন্দ, আনসার আল ইসলাম টিম বাংলা দ্যা ইসলাম বেঙ্গলী রেজিমেন্ট” সংগঠনের উগ্র ও জঙ্গীবাদী তথ্যাবলীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা করে থাকে। এ সময় বেশ কয়েকটি জঙ্গী সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ