ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোবাইল নয়,বই সভ্য জাতি গঠনের হাতিয়ার:" ডে.এটর্নি জেনারেল রুপা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ১২:২২
বগুড়ার শেরপুরের কৈগাঁতি বাজারে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার এবং লায়লা রুহুল কল্যাণ ট্রাস্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল  জান্নাতুল ফেরদৌসী রুপা। 
 
বুধবার (২০সেপ্টেম্বর) রাত ৮ টায় কৈগাঁতি বাজারে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার এর সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা এডভোকেট। তিনি বলেন, সামাজিক অবক্ষয় রোধে তরুণ সমাজকে প্রগতিশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লায়লা রুহুল স্মৃতি গণ-গ্রন্থাগার বলিষ্ঠ ভূমিকা রাখবে। মোবাইল নয় বই  পারে সুস্থ সমাজ গড়ে তুলতে। তরুণদের মোবাইল আসক্তি কমিয়ে বইমুখী করাও এ কর্মসূচীর আরেকটি উদ্দেশ্য। লাইব্রেরীর পাশাপাশি গঠন করা হয়েছে লায়লা রুহুল কল্যাণ ট্রাস্ট, যার মাধ্যমে সুবিধা ভোগ করবে অসহায়, গরিব, মেধাবী শিক্ষার্থী ও জনগন। বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কৈগাঁতি লায়লা রুহুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন, সহকারী শিক্ষক আরিফা খাতুন, সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন (টিক্কা), জাতীয় শ্রমিক লীগ মথুরাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শিপন শেখ, কৈগাঁতি বাজার জামে মসজিদের ইমাম মো. আওয়াল হোসেন, মো. কামরুল ইসলাম সহ এলাকাবাসী ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান