ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ১২:২৩
বাগেরহাটের শরণখোলায় বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রায়েন্দা বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে চার মুদি ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শিশু খাদ্যসহ মেয়াদোত্তীর্ণ বিভিন্ন বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মেসার্স নজরুল স্টোরের মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার, মেসার্স শহিদুল স্টোরের মালিক মো. শহিদুল ইসলামকে দুই হাজার, মেসার্স শামছুল হক স্টোরের মালিক মো. শামছুল হককে দুই হাজার এবং মেসার্স ছরোয়ার স্টোরের মালিক মো. ছরোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং বাড়তি দামে পণ্য বিক্রি করা দন্ডনীয় অপরাধ। যারা এসব অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত