ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রেজার মেশিন জব্দ,আটক ৭ জন
বিজয়নগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।আটককৃতরা হল বাজিতপুরের জাফর আলীর ছেলে শাহালম (২৫), মাইজদির আব্দুল মোতালেবের ছেলে আলী আজগর (৩৫),সরাইল চুন্ডার মৃত আব্দুর রহমানের ছেলে শুক্কুর আলী (৫০),নবীনগর উপজেলার কৃষ্ননগরের মৃত আজগর আলীর ছেলে খাইরুল কবীর (৩৮),কিশোরগঞ্জের আব্দুল হাসিমের ছেলে নজরুল ইসলাম (৪০),আজাদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৯),মৃত আব্দুল মতিনের ছেলে আলামিন (২৭)। বুধবার সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর মাশাউরা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ ও লোকজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) লন্ঙন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় উক্ত আইনের ১৫(১) ধারায় বালু উত্তোলনের সাথে জড়িত ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।বালু উত্তোলন বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি