ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

নাগরপুরে চেয়ারম্যানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ৪:২

টাঙ্গাইলে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় মনগড়া প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মামুদনগর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে টাঙ্গাইলে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকায় 'মাহমুদ নগর জুয়াড় নগরে পরিণত' শিরোনামে মনগড়া বানোয়াট ও ভিত্তিহীন একটি প্রতিবেদন প্রকাশ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আ.লীগ নৌকা প্রতীকের জনপ্রিয় এই চেয়ারম্যান। তিনি বলেন, আমার এবং আমার মামুদনগর ইউনিয়নের সুনাম নষ্ট করার অপচেষ্টা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 'মাহমুদনগর' নামে কোনো ইউনিয়ন পরিষদ নাগরপুরে নাই। আমার ইউনিয়নের নাম 'মামুদনগর' এখানে তথ্যগত ভুল বিদ্যমান। এছাড়াও আমার ভাইয়ের বিরুদ্ধে শত্রুতার জের ধরেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে ধারণা করছি। প্রতিবেদনে সকল তথ্য মিথ্যা ও বানোয়াট। সংশ্লিষ্ট অভিযোগের কোনো সত্যতা নাই এবং প্রতিবেদনে আমার কোনো বক্তব্য কোট করা হয়নি। জনপ্রতিনিধি হিসেবে এই প্রতিবেদন আমার ও আমার ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট করেছে।

মামুদনগর ইউনিয়ন পরিষদ আয়োজনে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউপি সদস্য (মেম্বার) মো. ময়নাল মিয়া, মো. শওকত হোসেন, হাবিবুর রহমান হাবিব, আওলাদ হোসেন সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন

মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা

নেত্রকোণার চুরির ঘটনায় গাজীপুর থেকে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার-চোরাই মালামাল উদ্ধার