তানোরে শিবনদীর সংযোগ সড়কে আবারও ধ্বস, দেড়যুগ ঝুঁকিতে চলাচল
সড়কটিতে দফায় দফায় প্রায় ৪০ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। তারপরও ভাঙ্গন রোধা করা যাচ্ছে না। যে পরিমান সড়কে বরাদ্দ দেয়া হয়েছে তাতে করে সড়ক চকচকে হওয়ার কথা।
এবিষয়ে ঠিকাদার আব্দুর রশিদ বলেন, কর্তৃপক্ষ আমাকে যেভাবে কাজ করতে বলেছে আমি সেই ভাবেই কাজ করেছি। তারপরও ভাঙ্গন রোদ হয়নি। পূর্বদিকের সড়কটিতে যে পরিমান বরাদ্দ দেয়া হয়েছে, তাতে লোকসান গুনতে হয়েছে। আমি বলেছিলাম, পূর্বদিকে আর একটি ব্রীজ করলে ভাঙ্গন হবে না। কিন্তু জেলা প্রকৌশলীরা আমার কথায় কর্নপাত করেননি। এখন বিল বা নদী ভর্তি পানি। কোনভাবেই কাজ করা যাবে না। আর করলেও টিকবে না বলে জানান এই ঠিকাদার।
নাম প্রকাশে স্থানীয় ঠিকাদাররা জানান, নদীর মধ্যে রাস্তা ব্রীজ সেতু ও সড়ক টিকসই হচ্ছে। আর এ সড়ক কেন হবে না। আসলে সব কিছুতে এতো অনিয়ম-দূর্নীতি করলে তো ভাঙ্গন দূর হওয়ার পরিবর্তে আরো বিলিন হবে। বিলে যে পরিমান পানি আছে জোরে ঢেউ হলে সড়কের থাকবে না বিলিন হয়ে পড়বে।
এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, যাতায়াতের মত অবস্থা না থাকলে দ্রুত ব্যবস্থা করা হবে। এছাড়াও বিলের পানি কমলে পরিক্ষা-নীরিক্ষা করে আবারও কাজ আরাম্ভ করা হবে, যাতে করে আর ভাঙ্গন না হয়। মজবুত টিকসই করার জন্য যা যা করনীয় সেটাই করা হবে বলে জানান এই প্রকৌশলী
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত