ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জন নিহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-৯-২০২৩ রাত ১২:৫৮
রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-১ নম্বর এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিড়ে ৪ জন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। 
 
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছেন। আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পিকআপে তেরপাল দিয়ে ঢেকে কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চারজন মারা গেছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন