পাইকগাছায় জন্ম নেওয়া তিন শিশু কন্যা অর্থ সংকটে চিকিৎসা থেকে বঞ্চিত
খুলনার পাইকগাছায় জন্ম নেওয়া তিন শিশু কন্যা সন্তান নিয়ে বিপাকে পড়েছে অসহায় পিতা মাতা। তিন কন্যা সন্তানের পিতা রবিউল ইসলাম জানান,
পাইকগাছা উপজেলা হাসপাতালে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া তিন শিশু কন্যা নিউমনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখন আর চিকিৎসা সেবা প্রদান করতে পারছেন না অসহায় চা বিক্রেতা পিতা রবিউল ইসলাম। অর্থ সংকটে চিকিৎসা দিতে না পারায় হাওমাও করে কেঁদে কেঁদে সবার কাছে সাহায্য প্রার্থনা করেছেন পিতা।
খুলনার পাইকগাছা গদাইপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী
বিউটি আক্তার নরমাল ডেলিভারিতে গত ২৮ জুলাই জন্ম দেয় তিনটি কন্যা সন্তান। ভালোবেসে নাম রাখা হয় রোজা মনি,ফতেমা খাতুন, ও আয়শা খাতুন। শিশু তিনটি জন্মের সাথে সাথেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। হতদরিদ্র রবিউল ইসলাম একজন হতদরিদ্র চা বিক্রেতা। তিনটি কন্যা সন্তানের চিকিৎসা দিতে গিয়ে দোকান বন্ধ হয়ে যায়। চোখে মুখে হতাশার ছাপ। জায়গা জমি বা কোন সম্পদ বলতে কিছুই নেই। রবিউল ইসলামের জানান, তার সন্তানদের বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যার জন্য অনেক টাকার প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিন কন্যা সন্তানের চিকিৎসার জন্য। বিকাশ ব্যক্তিগত নম্বর-০১৮২৩২৮৭৭৬৭ ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied