ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে গাঁজাসহ নারী আটক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২২-৯-২০২৩ দুপুর ৩:৫৬

কুড়িগ্রামের উলিপুরে ২ কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ হাবিবা আক্তার (২৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৌরসভার রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকায়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিনসহ হাবিবা আক্তারকে গ্রেফতার করা হয়। হাবিবা আক্তার উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকার মাহাবুব আলমের স্ত্রী।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা