ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ গেল ভারতে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২২-৯-২০২৩ বিকাল ৬:৩৪
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 'বিশেষ বিবেচনায়' ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে  বাংলাদেশ থেকে ভারতে গেছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ।আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে  তিনটি পিকাপ ভ্যানে করে এসব মাছ ভারতে রপ্তানি করা হয়।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছগুলো রপ্তানি করে ঢাকার যাত্রাবাড়ির রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিলেন মেসার্স প্রীতম এন্টার প্রাইজ। প্রতি কেজি ১০ ডলার মূল্যে এই মাছ রপ্তানি করা হয়।দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশি দেশের সঙ্গে বন্ধুত্ব ও সু-সম্পর্ক বাড়াতে গত দুই দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও  দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
 
সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  মো. মনির হোসেন বাবুল বলেন, পূজা উপলক্ষে বিশেষ অনুমতি সাপেক্ষে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। এর মধ্য দিয়ে দু'দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রপ্তানি করা হলো।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল