ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-৯-২০২৩ বিকাল ৬:৩৭

নওগাঁর ধামইরহাটে “যুক্তিই হউক মুক্তির পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোয়ার্টার ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চিড়িপাড়ের যুব সমাজের আয়োজনে ও ধামইরহাট সুধী সমাজের সহযোগিতায় কোয়ার্টার ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল ।

এরপরে বিতর্ক প্রতিযোগিতায় আবাবিল হোসেনের সভাপতিত্বে ও ধারাবাহিকভাবে উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহণ করেন ।  কোয়র্টার ফাইনাল ও সেমিনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মাবুদ হোসেন বলেন, সুশীল সমাজ গঠনে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মেহেদী হাসান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান, পৌরসভার কাউন্সিলর মো. আমজাদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিক, মডারেটর ও বিচারকবৃন্দ।  

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা