নাচোলে বৈদ্যুতিক সার্কিটে আগুন লেগে একটি বাড়ি ভস্মিভূত
চাঁপাইনবাবগঞ্জের নাচলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে হয়ে আগুন লেগে একটি বাড়ি পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়েছে। জানাগেছে, নাচোল পৌর এলাকার পাঁচ নাম্বার ওয়ার্ডের মুরাদপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল বারেকের বাড়িতেবৈদ্যুতিক সার্কিট হয়ে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছাঁই হয়ে যায়। গতরাত(শনিবার) ভোর চারটার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন । ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেছেন নাচোল পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়াড কাউন্সিলর নাজনিন আক্তার নাজ। ওই আব্দুল বারেকের বউ সালেহা আক্তার জানায়, আমার ননদ বর্ষা একা থাকার কারণে প্রতিবেশী ফুফুর বাড়িতে ঘুমাতে যায়। আনুমানিক ভোর চারটার দিকে মানুষের চিৎকার চেঁচামেচি শুনে জানতে পারে যে তার বাড়িতে আগুন লেগেছে। স্থানীয়দের চেষ্টায় ও নাচোল ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। ওই বাড়ির মেয়ে বর্ষা জানায়, আমাদের বাড়ির দুইটা ঘরের আসবাবপত্র, থালা বাসন, খাদ্য সামগ্রীসহ সবকিছু পুড়ে ছাঁই হয়েগেছে। আমাদের মাথা গোজার ঠাঁইটুকু নাই। এমনকি বাড়িতে কোন খাদ্য সমগ্রী নাই,পরনের পরার মত কোন কাপড় নাই। আমার বাবা-মা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। আমি পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিত্তবানদেরকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন করছি।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন