ঢাকা রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, মরদেহ মিলল বাগানে


হবিগঞ্জ প্রতিনিধি photo হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ১২:২৪
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।    
 
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশ লাশের পাশ থেকে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রনির দুই বাড়ির পাশের বাড়ি হচ্ছে ফটিক বাড়ি। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে শৌরচিৎকার করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ দেখতে গিয়ে সনাক্ত করে এটি রনির লাশ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।  ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা ওই যুবককে অন্য কোথাও হত্যা করে এখা‌নে লাশ ফে‌লে গে‌ছে। 
 
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। বাগান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। 

এমএসএম / এমএসএম

অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপির বিকল্প নেই: মিলন

গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল নির্বাচনী শোডাউন

টিকটক পরিচয়ে পরকীয়া, ৩ বছরের শিশুকে হত্যা: মা গ্রেপ্তার, প্রেমিক পলাতক

থাইল্যান্ডে রোবটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়: দর্শনায় তরুণ বিজ্ঞানী জিহাদকে সংবর্ধনা

ভূঞাপুরে মসজিদ থেকে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি, হতাশ মুসল্লিরা

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

নিজস্ব জমিতে ফ্রি হাসপাতাল নির্মাণে বাধার অভিযোগ: টঙ্গীতে রফিকা-ওমর রেসিডেন্সিয়াল এন্ড বিজনেস কমপ্লেক্সের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন 

হবিগঞ্জে জনসমুদ্রে রুপ নিল জামায়াতের জনসেবা  দুর্নীতি–চাঁদাবাজি বন্ধ, সম্পদের হিসাব জনগণের কাছে— প্রতিশ্রুতি

নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ে যৌথবাহিনীর টহল ও শৃঙ্খলা শোডাউন

গুয়াগাছিয়ায় ধানের শীষের জনসংযোগ.

ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

উন্নয়ন বঞ্চনার অবসানে ও ৩১ দফা বাস্তবায়নে কাউনিয়ায় বিএনপির উঠান বৈঠক

প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়, পটুয়াখালীতে  চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।