ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট শান্তির বাজারে ৪ সাপ্তাহ জলাবদ্ধতা ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৩-৯-২০২৩ দুপুর ১২:২৭
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট  উত্তর ইউনিয়নের শান্তির বাজারের কাঁচাবাজার এলাকায় দীর্ঘ ২ মাস ধরে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ বিপাকে পড়েছেন। জলাবদ্ধতার কারণে ক্রেতার অভাবে ব্যবসা-বাণিজ্য বন্ধের পথে। 
 
এবিষয়ে বাজারের ব্যবসায়ীরা বলেন, সামান্য বৃষ্টি হলে কাঁচা বাজার এলাকায় হাঁটু সমান পানি উঠে। এতে করে বাজার ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে উঠে।
 
বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন,মাওলানা মনিরুজ্জামান, মাওলানা ফরিদ আহমদ  বলেন, সামান্য বৃষ্টি হলে কাঁচা বাজার এলাকায় হাঁটু সমান পানি উঠে। তখন চলাচলের অনুপযোগী হয়ে যায়। বিষাক্ত ও পঁচা পানির কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের পায়ে এলার্জি সহ বিভিন্ন ধরনের রোগেআক্রান্ত হচ্ছেন। জলাবদ্ধতার কারণে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এতে বাজারের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ  টাকার ক্ষতি গুনতে হচ্ছে । ব্যবসায়ীরা পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন চেয়ারম্যান, ও উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের  সুদৃষ্টি কামনা করেছেন। 
 
ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান (মামুন) বলেন, বাজারের চারদিকে বাড়ি ঘর হওয়ায় বৃষ্টির পানি যাওয়া কোন ব্যবস্থা নাথাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমারা ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি। যত দ্রুত সম্ভব পানি নিস্কসনের ব্যবস্থা করবো।
 
রায়কোট উত্তর ইউপি চেয়ারম্যান মাস্টারঃ রফিকুল ইসলাম বলেন, বাজারের চারদিকে ঘরবাড়ি তৈরি হওয়ায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। আমি সকলের সাথে কথা বলছি। আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত