সীতাকুণ্ড গাউসিয়া কমিটির উদ্যোগে স্বাগত জুলুস অনুষ্ঠিত
১২ রবিউল আউয়াল প্রিয় নবী রাসুল (সাঃ) শুভ আগমন উপলক্ষে সীতাকুণ্ড বিশাল সমাবেশ ও র্যালী মোটর শোভাযাত্রা ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড গাউছিয়া কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) এর মাস রাবিউল আউয়াল এর শুভাগমনে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার উদ্যেগে শনিবার (২২ সেপ্টেম্বর) সীতাকুণ্ড জশনে জুলুস বা আনন্দ র্যালী বের করা হয়। এ উৎসবে অংশ নিতে সীতাকুণ্ডের গাউসিয়া কমিটির সকল ইউনিটের সদস্যগন ও প্রত্যন্ত অঞ্চল পাড়া-মহল্লা থেকে ব্যানার ফেস্টুন মটরসাইকেল, প্রাইভেটকার, মটরবাস, পিকাব নিয়ে অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে নবীর প্রেমিকেরা সুর আর ছন্দে ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তলা আল বাদরু আলাইনা, বালাগাল উলা বি কামালিহি, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত এবং তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে মন মুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে আজ জুমার নামাজের পর থেকে সীতাকুণ্ডের কুমিরা ডিএবি ফিলিং স্টেশনে, নবী প্রেমিকদের এক মিলনমেলা হয় ঈদে মিলাদুন্নবী (দঃ) সমাবেশ ও র্যালীতে হাজার হাজার নবী প্রেমিক লোক অংশ গ্রহণ করেন। ছোট কুমিরা হয়ে মোটরসাইকেল, কার, মাইক্রো, পিকাব সহ মটর শোভাযাত্রারটি সিটিগেইট মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ ময়দানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিলাদ- কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য র্যালীটি। সমাবেশে বক্তারা আগামী ১২ই রবিউল আউয়াল আনজুমান- এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবীকে সফল ও স্বার্থক করে তোলার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।
সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সঞ্চালনায় র্যালি সম্পন্ন হয়।
উক্ত র্যালীতে প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ড সংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি। সীতাকুণ্ড সংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি তার বক্তব্যে বলেন, আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান, আজকে নবীর শানে এবং মুহব্বতে আমরা এখানে এসেছি রাসুল (দ.)-এর সুন্নতকে জিন্দা করতে। আমরা ইসলামের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী হানাহানি চাই না। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করায় সরকার সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, আজকের র্যালী সমাবেশে প্রমাণ করে আমরা যারা এসেছি,সবাই নবী প্রেমিক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ, ডক্টর কামাল উদ্দিন আজহারী, হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল আলীম রেজভী,আলহাজ মুহাম্মদ সাইফুল আলম, মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, বিশিষ্ট সমাজ সেবক জসিমউদ্দিন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ নাজিম উদ্দিন, কুমিরা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, বরিয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন , মুহাম্মদ আলাউদ্দিন,
পরিশেষে মুনাজাত পরিবেশন করেন হজরতুলহাজ্ব মুহাম্মদ ইউনুস রজভী, দেশ ও জাতির জন্য এবং সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
হাকিমপুরে ঔরসজাত কন্যাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত পিতা আটক
ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান: শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম
নওয়াপাড়া মডেল কলেজে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন
তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট
সঠিক জ্ঞানি আর মানবিক মানুষ হতে না পারলে ভবিষ্যত অন্ধকার-চবি'র ভিসি
ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত
সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত