সরকারের সাফল্য ও উন্নয়ন কার্ষক্রম তুলে ধরে এমপি মুহিব্বুর রহমান এর লিফলেট বিতরণ
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি। শুক্রবার শেষ বিকেলে তিনি পর্যটক সহ স্থানীয়দের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
পরে কুয়াকাটা সৈকতে এসে এমপি মহিব্বুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কুয়াকাটা কলাপাড়া, রঙ্গাবালী সহ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তলুকদার,সহ-সভাপতি ড.অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কুয়াকাটা আওয়ামীলীগ সভাপতি আ: বারেক মোল্লা, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মো.ইউসুফ আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied