আকাশে মেঘ দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির আশঙ্কা
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচেও রয়েছে সেই আশঙ্কা। ঢাকার আকাশে চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি। এই তপ্ত রোদ তো, কিছুক্ষণ পরই আকাশ ঢেকে যাচ্ছে মেঘে; সাথে নামছে বৃষ্টি।
সকালেও রৌদ্রজ্জ্বল ছিল ঢাকার আকাশ। কিন্তু কিছুক্ষণ আগেই একপশলা ভারী বৃষ্টি হয়ে গেল মিরপুরে। মিরপুরের আশেপাশের এলাকায়ও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বা আকাশ ঢেকে আছে কালো মেঘে। আবহাওয়া পূর্বাভাস বলছে, দুপুর একটা পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সাথে বজ্রপাতও হবে। তারপর কমবে বৃষ্টিপাতের পরিমাণ। তবে একেবারে বন্ধ হবে না।
থেমে থেমে সারাদিনই বৃষ্টি হতে পারে মিরপুরসহ ঢাকা শহরের সব অঞ্চলেই। দুপুর একটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম, ২০ থেকে ৩০ শতাংশ। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে এই সময়েও। তবে বিকাল ৫টার পর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা ৩০ শতাংশের বেশি।
তবে সারাদিনই মেঘ থাকার সম্ভাবনা ৮১ শতাংশ। আর মোট বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে প্রায় ৪১ মিলিমিটার। সেই সাথে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দক্ষিণমুখী বাতাসও থাকবে। বাতাসে আর্দ্রতা থাকবে ৮০ শতাংশ। তবে তাপমাত্রা কমবে না, দিনের বেলার গড় তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো।
আবহাওয়ার এই পূর্বাভাস দেখে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচের মতো ফলাফল আসার আগেই ভেস্তে যেতে পারে ম্যাচ কিংবা খেলা হতে পারে কার্টেল ওভারে। তবে কার্টেল ওভার হওয়ার জন্য দুই দলের কমপক্ষে ২০ ওভার করে মোট ৪০ ওভার খেলা মাঠে গড়ানো লাগবে। শরতের বেরসিক বৃষ্টি সেই সুযোগ দিবে তা এখন দেখার অপেক্ষা!
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied