দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জান্নাতুল ফেরদৌসী রুপার গণসংযোগ
আওয়ামী লীগের টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ করছেন বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা।
শুক্রবার বিকেল থেকে বগুড়ার প্রাণকেন্দ্র শেরপুর উপজেলার ধুনট মোড় বাস টার্মিনাল এলাকা থেকে অনানুষ্ঠানিকভাবে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের সুযোগ করে দিবার প্রত্যাশায় আবারো নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শুরু করেন তিনি।
এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জান্নাতুল ফেরদৌসী রুপা বলেন,আজকে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, আওয়ামীলীগের আমলে সরকার শেরপুর- ধুনটের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।
তিনি বলেন, আপনারা জানেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। কেবলমাত্র আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য আশ্রায়ন প্রকল্পে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
আজকে পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকায় হানিফ ফ্লাইওভার, তেজগাঁও-মগবাজার-মালিবাগ ফ্লাইওভার, কমলাপুর-শাহজাহানপুর ফ্লাইওভারসহ বহুসংখ্যক ছোট-বড় ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দৃঢ়তার সাথে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা, তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা পেয়েছি সমৃদ্ধ বাংলাদেশ।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, শেরপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম ফাইিম, ছাত্রলীগ নেতা জিকু, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিন সরকার, লায়লা রুহুল গনগ্রন্থাগার ও লায়লা রুহুল কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি সেলিম রেজা সহ এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied