মোহাম্মদপুরে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ১
রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি ও দ্রুতগতির একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং সিএনজিতে থাকা চালকসহ আরও চার যাত্রী গুরুতর আহত হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিকে বসিলা ব্রীজের সংলগ্নে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মোঃ সেলিম (৩০)। তিনি কেরানীগঞ্জ আটি বাজার এলাকার বাসিন্দা।
এছাড়াও, আহতরা হলেন- সালমা আক্তার (২২), মারফিয়া আক্তার (১৮), মারুফা বেগম (৪২) রানী বেগম (৪০) ও অটোচালক ইয়ার হোসেন (৪২)। আহত যাত্রীরা সকলেই কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সকাল ৭টায় ঢাকাগামী একটি সিএনজি বসিলা ব্রীজ দিয়ে মোহাম্মদপুরের দিকে আসতেছিলো। এ সময় দ্রুতগামীর একটি ট্রাকের সাথে সিএনজি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। সিএনজিতে থাকা আরও পাঁচজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের সাথে সাথে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় বলে জানা যায়,পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহতের লাশ শহীদ সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছেন পুলিশ।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, ট্রাক সিএনজি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা ট্রাকটি জব্দ করেছি। ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ড্রাইভার কে, আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
Link Copied