ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
"যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নাই আসুন মাদকে না বলি" এই স্লোগান কে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট এসোসিয়েশন ও আলফাডাঙ্গা ক্লাব কর্তৃক আয়োজিত ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ বনাম আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এ সময় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চার পাশ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। এসময় নিরাপত্তাবেষ্টনীদের চোখ ফাঁকি দিয়ে সুমন ভক্তরা খেলা চলাকালীন সময়েও অনেকেই তার সঙ্গে মোবাইল ফোনে সেলফি,হ্যান্ডসেখ, এবং কোলাকুলি করতে মাঠের মধ্যে ডুকে পড়ে।
উক্ত খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাদশকে ৩ - ২ গোলে পরাজিত করে আলফাডাঙ্গা ক্লাব ফুটবল একাদশ জয় লাভ করে।খেলা পরিচালনা করেন শামীম খান, তাকে সহযোগিতা করেন সাগর খান, মতিয়ার রহমান ও সেলিম হোসেন। খেলার ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা কলেজের প্রভাষক মাহিদুল হক, ইমরান হোসেন ও শেখ বাশার।
আলফাডাঙ্গা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আর রাসেল আহমেদ এর সভাপতিত্বে এবং তৌকির আহমেদ ডালিম ও ইমরান হোসেনের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরীক্ষিত যুগ্ন সাধারণ সম্পাদক ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, জনেনেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড,খান মইনুল ইসলাম মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে জাহিদুল হাসান জাহিদ,সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা,পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,আনিচুর রহমান হিটলু,প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রমূখ।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied