ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মারা গেলেন মাদরাসা ছাত্র
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় মোঃ রবিউল ইসলাম (১৩) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। নিহত রবিউল ইসলাম সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামের হাবেজুদ্দিনের ছেলে।
রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
স্থানীয়রা জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্শ্ববর্তী এলাকার মানিকনগর বাজারে ওয়াজ শুনতে যায় রবিউল ইসলাম। ওয়াজ শুনার পর বাড়ি ফেরার পথে আলীনগর মাদরাসার ব্রিজের সামনে আসলে বিপরীত থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায় রবিউল। পরে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। জানা যায়, মোটরসাইকেলের চালক নেশাগ্রস্ত ছিল। দুর্ঘটনায় চালকও গুরুতর আহত হয়েছে। সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবারের সদস্যদের আবেদনে কারণে ময়নাতদন্ত ছাড়াই রবিউলের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied