পাইকগাছা ইয়াবাসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার
খুলনার পাইকগাছায় দুই দিনে ইয়াবাসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতি ও শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার পরিদর্শক(ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, বৃহস্পতি ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক পরোয়ানা ও বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার দাউদ আলীর ছেলে তরিকুল ইসলাম, শিববাটির মাহাবুব সরদার, সরলের অমিত সরদার, চাদখালী ইউপির হাড়িয়া ডাঙ্গার মিজান গাজী, চককাওলীর ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ, আনারুল ইসলাম, ইয়াসিন সরদার, একই ইউনিয়নের কালীদাশপুর গ্রামের আব্দুল মালেক সরদার, দেবদুয়ার গ্রামের বিল্লাল হাওলাদার, শরিফা খাতুন, হরিঢালী ইউপির হারুনুর রশিদের ছেলে দিদারুল ইসলাম, কপিলমুনি ইউনিয়নের সুবোল চন্দ্রের উজ্জ্বল কুমার রায়, দিপংকর শিকদার, রাড়ুলী ইউনিয়নের ছালাম গাজী ও তার মাতা মমতা বেগম, শ্রীকন্ঠপুর গ্রামের আকরাম হোসেন, গদাইপুর ইউনিয়নের অরুনা বিশ্বাস, আবুতালেব। এছাড়াও সোলাদানা ইউনিয়নে বেতবুনিয়া গ্রামের লায়লা বেগম(৫০) ৫০ টি ইয়াবা বড়ি ও ৫০ গ্রাম গাঁজাসহ গফফার সরদারকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied