ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৩:৪০
মহামারী কোভি৬-১৯ মোকাবেলায় করোনা রোগীদের চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন রক্ষাকারী ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০ হাজার মাস্ক দিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)। শনিবার (৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরের হাতে এ অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করা হয়।
 
হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালের সম্মেলন কক্ষে শরীফ আহমেদ এমপি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মহামারী করোনায় আক্রান্তদের অক্সিজেনের কোনো বিকল্প নেই। তিনি সকলকে মহামারী করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, মচিমহার উপ-পরিচালক ডা. ওয়ায়েজউদ্দীন ফরাজী, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, মহামারী কোভিড-১৯ মোকাবেলায় করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ‍এর আগেও জীবন রক্ষাকারী ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান