সিরাজদিখানে রিভালবারসহ ২ ছিনতাইকারী আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিভালবারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা । শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে । আটককৃতরা হলেন,
আটককৃত দুজন হলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গি বাড়ী উপজেলার চাষীরি গ্রামের আসাদুজ্জামান জুয়েলের পুত্র রেজা মাহমুদ সায়মন ও একই গ্রামের মৃত মোতালেবের পুত্র সুমন ওরফে কালু এ তথ্য নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.মোস্তাফিজুর রহমান রিফাত তিনি বলেন, উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলীর মোটর সাইকেল ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় একটি রিভালবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
ইউপি সদস্য মেহের আলী জানান, শনিবার বিকালে আমার নিজ বাড়ী দক্ষিন রাজানগর থেকে একটি মোটর সাইকেলে দুই ছিনতাইকারী এসে আমার মোটর সাইকেলটি ছিনতাই করতে গেলে আমি টের পেয়ে যাই ,আমাকে দেখে ওরা দ্রুত ওদেও মোটরসাইকেলযোগে পালিয়ে যায় ,পরে আমিও আমার মোটর সাইকেল নিয়ে ওদের পিছনে ধাওয়া করি। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগীতায় ওদের আটক করে পুলিশে দেই ।
সিরাজদিখান থানার ওসি মো.মজাহিদুল ইসলাম জানান, দুজনেই পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী। রেজা মাহমুদ সায়মনের বিরুদ্ধে ৬ টি ও সুমন ওরফে কালুর নামে ৩ টি মোটরসাইকেল চুরির বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল