নিয়ামতপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই জখম
নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শ্রী বতুল (৩৫) গুরুতর জখম হয়েছে। আহত বতুল নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করানো হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুরগিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর শ্রী বতুল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মুরগিডাঙ্গা গ্রামের শ্রী রহিমের বড় ছেলে শ্রী বতুলের সাথে আপন ছোট ভাই শ্রী অতুলের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রী বতুল বিবাদীর বাড়ির সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বিবাদীগর্ণ অকথ্য ভাষায় গালিগালাজ করলে শ্রী বতুল প্রতিবাদ করে। এক পর্যায়ে ছোট ভাই শ্রী অতুল (৩০), শ্রী শুকচান (৪০), শ্রীমতি সোনারবি (৫৫), শ্রীমতি দোলনা (৩০) ও সুরবালা সহ সঙ্গীরা শ্রী বতুলের উপর আক্রমণ করে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে মেরে অচেতন করে পালিয়ে যায়। পরিবারের লোকজন জানতে পেয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতের স্ত্রী বলেন, আমাদের জমি জমা নাই। আমার স্বামী দিন আনে দিন খাই সে এখন মারধরে শিকার হয়ে বিছানায় পড়ে আছে। স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এখন স্বামীকে চিকিৎসা করাবো না ছেলে মেয়েদের মুখে দু মোটো ভাত তুলে দিবো। আমার স্বামীকে যারা মেরেছে তাদের বিচার চাই। বতুলের ছেলে বলেন, আমার বাবা প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে। বাবাকে যারা মারধর করেছে তাদের বিচার চাই। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ মাইদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন