লাকসাম পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
’’সেবা ও উন্নতির রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’’ এ প্রতিপাদ্যকে সামনে রবিবার সকালে কুমিল্লার লাকসাম পৌরসভা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও মো. তাজুল ইসলাম কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে র্যালীটি পৌর কার্যালয় হতে লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত সাহা, কাউন্সিলর মোহাম্মদ উল্যাহ, আব্দুল আজিজ, গোলাম রাব্বানী, শাহজাহান মজুমদার, খলিলুর রহমান, সাইদুর রহমান বাচ্চু, দেলোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর নাছিমা সুলতানা, মুশফিকা আলমসহ পৌরসভা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অপরদিকেব লাকসাম পৌরসভা কার্যালয় মো. তাজুল ইসলাম কনফারেন্স হল রুমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের এর সভপতিত্বে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হাই সিদ্দিকী। অতিথিবৃন্দের আলোচনা শেষে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন তুৃলে ও পঙ্গু হতদরিদ্র এক লোককে একটি হুইল চেয়ার প্রদান করেন। উল্লেখ্য জাতীয় স্থাণীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে পৌর কার্যালয়ে নীচ তলায় পৌর নাগরিক সেবা ষ্টলে ১০% পৌরটেক্স ছাড় দেওয়ার ঘোষনা করেছেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ