ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৩:৫১

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান, ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম-পিপিএম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মেডিকেল অফিসার আবু মাসউদ আনসারী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার  গোলাম রব্বানী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, ডেমিয়েন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এস এম আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএলসিএ মো. আবুল হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ। মত বিনিময় সভায় কুষ্ঠ রোগে আক্রান্তদের পরিবারে ও আক্রান্ত শিক্ষার্থীদের  মাঝে শিক্ষা উপকরণ, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সমবায় অধিদপ্তর কুষ্ঠু রোগীদের সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘কুষ্ঠ একটি মৃদ্যু সংক্রামক একটি প্রাচীন রোগ। যা সঠিক চিকিৎসায় সম্পুর্ণ ভাল হয়, কিন্তু দেরীতে রোগ নির্নয় ও বিলম্বিত চিকিৎসার কারণে অনেক সময় কুষ্ঠরোগে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়  এবং রোগির হাতে, পায়ে, চোখে বিকলাঙ্গতা দেখা হয়, ফলে কর্মক্ষতা হারিয়ে সমাজে অবহেতিল জীবন যাপন করে।’

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা