বরিশালে নদী দিবসে সবুজ আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস পালন করা হয়। এ দিবসের উদ্দেশ্য হচ্ছে নদী রক্ষায় সচেতনতা বাড়ানো। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে বিভিন্ন পরিবেশবাদের সংগঠন এই দিবসকে উদযাপন করে। আজ ২৫ সেপ্টেম্বর সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে শহরের ডিসি মার্কেটে " বরিশালের নদীর রক্ষা করনীয় শীর্ষক" আলোচনা সভার আয়োজন করে। সবুজ আন্দোলন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মারুফ উল করিম চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি ডিজাইনার রিয়াদুল আহসান। জেলার সাংগঠনিক সম্পাদক তারিন আহমেদ সিদ্দিকী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, রোকসানা আইভী, গোলাম মোর্শেদ চৌধুরী।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরে বরিশালের নদনদীর সংখ্যা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। যেগুলো অবশিষ্ট আছে তাও সংকটাপন্ন। দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট ও সুইচগেট নির্মাণের ফলে নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলে শহরের মধ্যে অবস্থিত খাল গুলো দখল ও দূষণে জর্জরিত।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্য বলেন, বরিশালের নদীর রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পাশাপাশি জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে পরিবেশ ধ্বংস করে কোন উন্নয়ন টেকসই হয় না। এক সময় দেখা যাবে মানুষের অর্থ আছে কিন্তু বসবাস করার মত কোন সবুজায়ন কিংবা খাল- নদী অবশিষ্ট নেই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তাসলিমা আক্তার শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালমা পলি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক সানাবিন হাসান, সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, তানজিমুল করিম চৌধুরী প্রমুখ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied