ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ ও রিফ্রেশার্স প্রদান অনুষ্ঠিত


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২৫-৯-২০২৩ বিকাল ৫:৪৯

সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয় এর মাধ্যমে  উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ ও রিফ্রেশার্স প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের ৪র্থ তলা হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ প্রশিক্ষণ ও রিফ্রেশার্স প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মোঃ আক্তার হোসেন অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন, শ্যামনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ শাহিনুর ইসলাম। তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে দুর্যোগের পূর্বে ,দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী কালীন সময়ে করনীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। সিপিপি সিনিয়র সহকারী পরিচালক মুন্সী নূর মোহাম্মদ তিনি এসওডির বিভিন্ন আইন বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ পরিচালানা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। প্রশিক্ষণে দুর্যোগের স্থায়ী আদেশাবলী এসওডি এর আলোকে দুর্যোগের আইন ও দায়িত্ব, কর্তব্য বিষয়ক ধারনা প্রদান করা হয় প্রশিক্ষণার্থীদের মধ্যে । প্রশিক্ষণার্থী হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার