শৈলকুপায় আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী গ্রেফতার
ঝিনাইদহের শৈলকুপা হতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ইমদাদুল মন্ডল (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইসতিয়াক হোসেন। গ্রেফতার ইমদাদুল মন্ডল উপজেলার চরধলহরা গ্রামের দিলবার হোসেন মন্ডলের ছেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসেন জানান, দীর্ঘদিন ধরে অস্ত্রের কারবারসহ সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমাদুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর স্বীকারোক্তি মোতাবেক আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ওই আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান