ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৫-৯-২০২৩ বিকাল ৬:৫

কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান নাঙ্গলকোটের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার রায়হান মেহেবুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা নব যোগদান কারী জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু: মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম রতন সিংহ ,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সামছুউদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, পৌর মেয়র আব্দুল মালেক সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আশরাফুল হক, থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, এছাক চেয়ারম্যান (পিএস) প্রেস ক্লাবের সভাপতি এ এফ এম সোয়ায়েব (একাংশ) অপর অংশের সভাপতি মুজিবুর রহমান মোল্লা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক রতন মজুমদার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবাইকে দেশের অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত