ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ১১ বস্তা ভারতীয় চিনিসহ ২জন গ্রেফতার


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২৩ দুপুর ১২:৪২

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই মিহির চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১১ বস্তা ভারতীয় চিনি ও ১টি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ২ (দুই) জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকাল সাড়ে চারটায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের সামনে পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১। মোঃ রফিক মিয়া (৩৪), পিতা-মৃত আছমত আলী, সাং-কুশিউড়া, ২। মোঃ মহসীন মিয়া (১৯), পিতা-ইউসুফ আলী, সাং-বড়খাল, উভয় থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাসহ আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা অটোরিক্সাটি তল্লাশি করে ৫ শত ৫০ কেজি (১১ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন