ভূঞাপুরে উন্নয়ন-শান্তি সমাবেশের লক্ষ্যে আ’লীগের কর্মী সম্মেলন
টাঙ্গাইলের ভূঞাপুরে আগামী ৬ অক্টোবর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষে কর্মী সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলÑ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর পৌর শহরের মীম শপিং সেন্টারের কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মন্ডল, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ্ আলম আকন্দ শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
বক্তারা আগামী ৬ অক্টোবর ভূঞাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার জন্য হাজার হাজার নেতাকর্মীদের সমাবেশে আসার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান