ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরের এরশাদনগরে চলছে বিদেশি মদের কারবার, ধরাছোঁয়ার বাইরে আলোচিত মাদক কারবারি হাবীব


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৭-৯-২০২৩ দুপুর ২:১১

দেশব্যাপী পরিচিত বিভিন্ন ধরনের অপরাধ ও অপরাধীদের বসবাসের অভয়ারণ্য টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এরশাদনগর। এরশাদনগর এলাকায় প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধ ঈন্ডিয়ান মদের রমরমা কারবার চালিয়ে আসছে এরশাদনগর ৩নং ব্লকের এর মোঃ কাদিরের ছেলে হাবীব । তার এই মাদক কারবারে মদদ দিচ্ছে তারই ভাই হারুন। ইতিপূর্বে প্রশাসন দুই ভাইকে গ্রেফতার করেছিলো। প্রশাসন বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা বন্ধে বিভিন্ন অভিযান করে মাদক কারবারিদের হাতে-নাতে গ্রেপ্তার করার পরেও জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পরছে। মাদক ব্যাবসায়ীদের আশ্রয় ও প্রশ্রয়ে ব্যাপক ভুমিকা জড়িয়ে পড়ছে নামধারী রাজনৈতিক নেতারা। এরশাদনগর এলাকায় মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, প্যাথেডিন সহ প্রতিনিয়ত মাদক কারবারিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসনের চোখ ফাকি দিকে দীর্ঘ করেক বছর যাবত ভারতীয় মদ বিক্রি করে আসছে এই হাবিব। এরশাদনগরের কোথাও গিয়ে মদ না পাওয়া গেলেও হাবিবের কাছে পাওয়া যায় তবে যারা নিয়মিত পদ পান করে তাদের মাধ্যম ছাড়া অপরিচিতদের মদ দেয় না হাবিব। হাবিব নিজেও একজন মাদকাসক্ত। হাবিব নিজেও বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকে এছাড়া তাস বা জুয়ায় তার ব্যাপক নেশা রয়েছে।

এবিষয়ে মুঠোফোনে হাবিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আগে মদ বিক্রি করতাম। কিছুদিন আগে একজন সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলো এরপর থেকে আমি মদ বিক্রি করা বাদ দিয়ে দিছি। আপনারা যা খুশি করেন। এসময় তিনি একজন নেতার নাম উল্যেখ করে বলেন। বিশ্বাস না করলে উনাকে জিজ্ঞেস করতে পারেন। তবে নাম প্রকাশ্র অনিচ্ছুক এক যুবক জানায়, হাবিবের মদ বিক্রি কখনো বন্ধ হয়না তবে পরিচিত লোক ছাড়া হাবিব কারো কাছে মদ বিক্রি করে না।   

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন