নবীনগরে খালে ভেসে উঠল প্রাইভেটকার
নবীনগরে খালে ভেসে উঠল প্রাইভেটকার। এনিয়ে স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। সকাল থেকেই প্রাইভেটকারটি দেখতে ভিড় করছেন এলাকাবাসী। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মহেশ সড়কের পাশের নান্দুরা খাল থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি উদ্ধার করেছে। নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশের নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে উঠেছে। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা প্রাইভেটকারটি খাল থেকে পাড়ে তুলে আনে। একই সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা খালে তল্লাশি চালায়। এসময় একটি মোবাইল ফোন ও শার্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
Link Copied