ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারের ৫৮তম বর্ণাঢ্য র্যালি
ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আনজুমান-এ-এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ আয়োজিত ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়ার রাহাতীয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় ৫৮তম বর্ণাঢ্য র্যালি (জশনে জুলুছ) অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া রাহাতীয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীল পীরে ত্বরীকত সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী নকশবন্দী (ম.জি.আ.)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দরবারের হাজারো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে বের করা হয়। পরে রাঙ্গুনিয়া কলেজ গেট থেকে কাপ্তাই সড়কের প্রায় ৬ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পোমরা ইউনিয়নের জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। জুলুসে কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, বিভিন্ন ইসলাম ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগান দিয়ে অংশ নেন বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
Link Copied